বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে মৃত্যু বেড়ে দাঁড়ালো ৭৫৩, আক্রান্ত ১০১৯ শিশু

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ১০১৯ শিশু।

হামের উপসর্গে মৃত্যু বেড়ে দাঁড়ালো ৭৫৩, আক্রান্ত ১০১৯ শিশু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ১৯ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হলেও, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশু মারা যায়নি। ১৫ মার্চ থেকে বর্তমানে হামের উপসর্গ নিয়ে মোট ৭৫৩ শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়া, হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৬ শিশু। অর্থাৎ, এ সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৪৯টি শিশু প্রাণ হারিয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১২৩টি শিশু নতুন করে হামে আক্রান্ত হয়েছে, এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮৯৬। এই সময়ে ৮৬৫টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর ৯৯৮টি শিশু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৩১ হাজার ৯৪৬। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬ হাজার ৫৩১। হাসপাতালে ভর্তি হয়েছে মোট এক লাখ ১৪ হাজার ৩৯৩ রোগী, যাদের মধ্যে এক লাখ ১০ হাজার ১৮৭ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

বিজ্ঞাপন