হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে নতুন করে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮০ জন।
প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
সরকারের স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গে মারা গেছে ৭৫১ শিশু। এছাড়া, নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৬ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৮৪৭।
এর আগে, শনিবার সারাদেশে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয় এবং ওই সময়ে নতুন করে ১ হাজার ১৩৭ জন আক্রান্ত হয়।