গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১৬ জনে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৩ জন রোগী। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৫৪ জন।
গতকাল রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, সারাদেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৩৭ জন।