বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৭৫ জন।

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

সিলেট বিভাগে হাম পরিস্থিতির উন্নতি হয়নি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মৃতদের মধ্যে একজন সিলেট সদরের শাহ আলমের ৪ মাস বয়সী শিশুপুত্র আদিয়ান, যিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যান। অপরজন হবিগঞ্জ সদরের আব্দুর রউফের ১০ মাস বয়সী শিশুপুত্র ইয়াসিন, যিনি হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে মারা যান।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট ১৭৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬৫ জন সন্দেহজনক এবং ১০ জন নিশ্চিত হাম রোগী।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৫ জন সন্দেহজনক হাম আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৬ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৪ জন এবং গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট অঞ্চলের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬৩২ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন