বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সিলেটে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৭৫ জনে পৌঁছেছে।

সিলেটে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭৫ জনে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৫ জন। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৩২ জন।

গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, সারাদেশে একদিনে হাম উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছে।

এই সময়ে নতুন করে আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৭০ জন। স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং আক্রান্তদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন