বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব

প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য পাঁচ দফা প্রস্তাব উত্থাপন করেছেন।

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের সমাধানে পাঁচ দফা প্রস্তাব উত্থাপন করেছেন। তিনি মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা সংকটবিষয়ক এক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে এ প্রস্তাব দেন।

প্রথম প্রস্তাবে তিনি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানান। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারে স্থিতিশীলতা আনার জন্য সহায়তা করতে হবে।

দ্বিতীয় প্রস্তাবে তিনি রোহিঙ্গাদের ওপর সব ধরনের সহিংসতা অবিলম্বে বন্ধ করার এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করার কথা বলেন। তিনি উল্লেখ করেন, নিরাপদ প্রত্যাবাসনের জন্য রোহিঙ্গাদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে।

তৃতীয় প্রস্তাবে রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত মানবিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি আশ্রয়দাতা জনগণের উন্নয়নকে বাধাগ্রস্ত না করার জন্য আন্তর্জাতিক সহায়তা বজায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

চতুর্থ প্রস্তাবে তিনি ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন। আন্তর্জাতিক বিচার আদালতে জবাবদিহি নিশ্চিত করার জন্য গাম্বিয়ার নেতৃত্বের প্রশংসা করেন তিনি।

পঞ্চম প্রস্তাবে প্রধানমন্ত্রী মাদকভিত্তিক অর্থনীতি, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৮ সাল থেকে বাংলাদেশে বিপুলসংখ্যক রোহিঙ্গা আশ্রয় নিয়েছে এবং বর্তমানে ১২ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। তিনি উল্লেখ করেন, এই সংকটের কারণে স্থানীয় জনগণের ওপরও চাপ বাড়ছে।

তিনি মানবিক সহায়তার ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং আন্তর্জাতিক অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা জানান। ২০২৫ সালের যৌথ সাড়াদান পরিকল্পনায় ৯৩৪ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তার আবেদন করা হলেও ২০২৬ সালে তা কমিয়ে ৭১০ মিলিয়ন ডলারে নামিয়ে আনা হয়েছে।

বিজ্ঞাপন