দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গে মারা গেছে ৭৫৩ জন এবং নিশ্চিত হামে ৯৬ জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৯।
মঙ্গলবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯টি শিশু।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এই সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে, শিশুদের মধ্যে হামের উপসর্গের প্রকোপ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।