বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব গাজায় ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে ১১২ মরদেহ উদ্ধার, ৪০ শিশু অন্তর্ভুক্ত নেত্রকোণায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক আটক রাশিয়ার সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭, আহত ৪০ গাজায় ইসরায়েলি হামলায় নিহত শতাধিক, হামাসের সমঝোতা চুক্তি অকার্যকর রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জনের বেশি নিহত পাকিস্তানে থানায় আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭ স্পোকেনের বন্যার আগুনে ৬০,০০০ মানুষকে evacuate করতে বাধ্য পাকিস্তানের সোয়াটে আত্মঘাতী বোমা হামলায় ১৪ নিহত
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৩

দেশে হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৩।

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৩

গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৮৩ শিশু।

বুধবার (৫ আগস্ট) বিকেলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, মারা যাওয়া পাঁচজনই ঢাকা বিভাগের বাসিন্দা। তবে এ সময়ে পরীক্ষায় হামজনিত মৃত্যু নিশ্চিত হয়নি। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে মোট ৭৫৮ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৯৬ জনের মৃত্যু পরীক্ষায় নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১২৪ জনের হাম শনাক্ত হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬ হাজার ৬৫৫ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৩২ হাজার ৯০৫ জন। গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ১২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ১৫ হাজার ২৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ১ লাখ ১১ হাজার ৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

বিজ্ঞাপন