বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব গাজায় ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে ১১২ মরদেহ উদ্ধার, ৪০ শিশু অন্তর্ভুক্ত নেত্রকোণায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক আটক রাশিয়ার সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭, আহত ৪০ গাজায় ইসরায়েলি হামলায় নিহত শতাধিক, হামাসের সমঝোতা চুক্তি অকার্যকর
স্বাস্থ্য

আগামী তিন দিনে ভারী বৃষ্টির পূর্বাভাস, পরে কমবে বৃষ্টি

আগামী তিন দিনে ভারী বৃষ্টির পূর্বাভাস, পরে বৃষ্টির প্রবণতা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগামী তিন দিনে ভারী বৃষ্টির পূর্বাভাস, পরে কমবে বৃষ্টি

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই থেকে তিনদিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে, সেপ্টেম্বর মাস পর্যন্ত অল্প পরিমাণে বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, "আগামী তিনদিন মোটামুটি সারাদেশে বৃষ্টি হবে। এর পর বৃষ্টির প্রবণতা অনেকখানি কমে যাবে।" তিনি আরও বলেন, আগস্টের ৯ তারিখ থেকে সেপ্টেম্বরের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

ঋতুচক্র অনুযায়ী, আষাঢ় ও শ্রাবণ মাস বর্ষাকাল হলেও আবহাওয়া অধিদপ্তরের ক্যালেন্ডারে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল ধরা হয়। জুন ও জুলাই মাসে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, তা স্বাভাবিক ছিল।

আবহাওয়াবিদ জানান, এপ্রিল-মে মাসে তাপমাত্রা বেশি থাকে, তবে জুন, জুলাই ও আগস্ট মাসে তাপমাত্রা কমে আসে। সাধারণত, এই সময় তাপমাত্রা ২৯ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে।

তিনি আরও বলেন, "বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে মানুষের শরীরে তাপমাত্রার অনুভূতি ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি হয়।" তবে, আগস্টের শেষ দিকে বাতাসে জলীয় বাষ্প কমে গেলে গরমের তীব্রতা কমবে এবং জনজীবনে অস্বস্তি কিছুটা হ্রাস পাবে।

বিজ্ঞাপন