বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব গাজায় ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে ১১২ মরদেহ উদ্ধার, ৪০ শিশু অন্তর্ভুক্ত নেত্রকোণায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক আটক রাশিয়ার সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭, আহত ৪০ গাজায় ইসরায়েলি হামলায় নিহত শতাধিক, হামাসের সমঝোতা চুক্তি অকার্যকর
স্বাস্থ্য

ঢাকায় আজ মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির পূর্বাভাস

ঢাকায় আজ মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

ঢাকায় আজ মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির পূর্বাভাস

ঢাকা ও আশপাশের এলাকায় আজ মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এই পূর্বাভাস দিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সন্ধ্যার মধ্যে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদফতর আরও জানায়, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদফতর।

বিজ্ঞাপন