মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
স্বাস্থ্য

আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। আবহাওয়া অফিসের পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে যে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পরবর্তী তিন দিনও দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন