শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৬০

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৬০।

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৬০

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে, একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ২১৮ জনের।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৮৬০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৭৬৪ জন হামের উপসর্গে এবং ৯৬ জন হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০১ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৪১ জন।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৭ জন। ১৫ মার্চ থেকে ৭ আগস্ট পর্যন্ত এ সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৬৫৫ জন।

এছাড়া, ১৫ মার্চ থেকে ৭ আগস্ট পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮২২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৫২৫ জন।

বিজ্ঞাপন