শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে নতুন আক্রান্ত ২৪৯, মৃত্যুহীন দিন

ডেঙ্গুতে নতুন ২৪৯ আক্রান্ত, মৃত্যুহীন দিন। মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে এ বছর।

ডেঙ্গুতে নতুন আক্রান্ত ২৪৯, মৃত্যুহীন দিন

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন ২৪৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৮১ জন। শুক্রবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় জানানো হয়, ডেঙ্গুতে নতুন কেউ মারা যাননি। তবে এ বছর এখন পর্যন্ত রোগটিতে মোট মৃত্যু হয়েছে ৫৯ জনের। বর্তমানে সবচেয়ে বেশি ৫০৪ জন চিকিৎসা নিচ্ছেন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে।

অন্য বিভাগগুলোর মধ্যে বরিশালে ২২৮, খুলনায় ১৯৬, চট্টগ্রামে ১০৮, ময়মনসিংহে ৯৬, রাজশাহীতে ৯৮, রংপুরে ৪৬ এবং সিলেট বিভাগে পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন।

এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৬৫৮ জন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১৬ হাজার ৩১৮ জন।

মারা যাওয়াদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মোট ৫৯ জনের মধ্যে নারী ৩৭ জন বা ৬২ দশমিক ৭ শতাংশ এবং পুরুষ ২২ জন বা ৩৭ দশমিক ৩ শতাংশ। ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ১৮, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে সাত ও সিটি করপোরেশনের বাইরে একজন প্রাণ হারিয়েছেন।

এছাড়া খুলনায় ১০, বরিশালে সাত, ময়মনসিংহে ছয়, চট্টগ্রামে পাঁচ, রাজশাহীতে তিন এবং রংপুর ও সিলেটে একজন করে মারা গেছেন।

বিজ্ঞাপন