রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দুপুর ১টার মধ্যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে।