বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা ২ বছর পর চালু

বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা ২ বছর পর চালু, আবেদন ২৮ জুন থেকে।

বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা ২ বছর পর চালু

বাংলাদেশিদের জন্য প্রায় দুই বছর পর ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করেছে ভারত। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৮ জুন থেকে এবং ভিসা প্রদান শুরু হবে ১ জুলাই থেকে।

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা সেন্টারে (আইভ্যাক) এই ঘোষণা দেন। তিনি জানান, ট্যুরিস্ট ভিসার পাশাপাশি বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসাও চালু থাকবে।

ভারতের হাইকমিশনার আরও উল্লেখ করেন, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও ঢাকা— এই পাঁচটি ভিসা সেন্টার চালু থাকবে এবং পরবর্তীতে ভিসা সেন্টার সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এছাড়া, ভিসা সেন্টার থেকে মেডিকেল ভিসা, শিশু ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুবিধা প্রদান করা হবে।

ভারত সরকার বাংলাদেশে নিযুক্ত এই হাইকমিশনারকে মন্ত্রীর সমমর্যাদা দিয়েছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞাপন