সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বেনাপোল বন্দরে দীপাবলি উপলক্ষে পণ্য পরিবহন বন্ধ, শতাধিক ট্রাক আটকা

বেনাপোল বন্দরে দীপাবলি উপলক্ষে পণ্য পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় শতাধিক ট্রাক আটকা পড়েছে।

বেনাপোল বন্দরে দীপাবলি উপলক্ষে পণ্য পরিবহন বন্ধ, শতাধিক ট্রাক আটকা

দীপাবলি ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ছুটি উপলক্ষে দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে যায়। এতে বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দরে আটকা পড়েছে শতাধিক পণ্যবাহী ট্রাক।

দীর্ঘ সময় পণ্য পরিবহন বন্ধ থাকায় ব্যবসায়ীদের জন্য ডেমারেজ খরচ বাড়ছে। দীপাবলি উপলক্ষে সোমবার ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল অব্যাহত আছে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, দীপাবলি উপলক্ষে সোমবার কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। তবে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম চালু রয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানিয়েছেন, দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোলের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছেন।

বেনাপোল স্থলবন্দর দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন ভারত থেকে তিনশ থেকে চারশটি পণ্যবাহী ট্রাক বেনাপোলে প্রবেশ করে।

বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম থেকে প্রতিদিন সরকারের প্রায় দশ কোটি টাকা রাজস্ব আয় হয়।

বিজ্ঞাপন