সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সুন্দরবনে বনদস্যু মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে আন্দোলন চলছে।

সুন্দরবনে বনদস্যু মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে সাতক্ষীরা উপকূলে চলছে টানা আন্দোলন। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১ টায় সুন্দরবনের খোলপেটুয়া নদীতে নৌকায় চড়ে বিক্ষোভ মানববন্ধন করেন বনজীবীরা।

বক্তারা জানান, বনজীবীরা বর্তমানে অসহায় হয়ে পড়েছেন। অধিকাংশ বনজীবীদের বনে প্রবেশ বন্ধ হয়ে গেছে এবং পৃথক পৃথক ৮ থেকে ১০টি দস্যু বাহিনীকে ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত চাঁদা দিতে হচ্ছে।

২৮ অক্টোবর থেকে উপকূলের গাবুরা থেকে শুরু হওয়া এই বিক্ষোভ বর্তমানে গোটা উপকূলজুড়ে ছড়িয়ে পড়েছে। তাদের একটাই দাবি, দস্যু মুক্ত সুন্দরবন চাই।

বক্তারা প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান, দস্যুদের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য একটি টাস্কফোর্স গঠন করতে। আন্দোলনকারীরা জানান, সুন্দরবন দস্যু মুক্ত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

বনদস্যু নির্মূল কমিটির পক্ষ থেকে এই আন্দোলন পরিচালিত হচ্ছে।

বিজ্ঞাপন