বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু ২৮ জুন

বাংলাদেশিদের জন্য ভারতে ট্যুরিস্ট ভিসা ২৮ জুন থেকে চালু হচ্ছে।

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু ২৮ জুন

দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতে ভ্রমণ ভিসা চালু হচ্ছে। আগামী ২৮ জুন থেকে এই ভিসা আবেদন করা যাবে।

ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্র পরিদর্শন শেষে বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, "২৮ জুন থেকে নতুন ভিসার আবেদন গ্রহণ করা হবে।"

২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে নিরাপত্তা ইস্যুতে ভারতে সব ধরনের ভিসা বন্ধ হয়ে যায়। এর ফলে ৪ আগস্ট থেকে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোও বন্ধ ছিল।

অস্থিতিশীল পরিস্থিতির কারণে পাসপোর্ট ফেরত ও জমা কার্যক্রমে ব্যাঘাত ঘটেছিল। তবে আগস্টের শেষের দিকে বিশেষ ব্যবস্থায় সীমিত আকারে পাসপোর্ট ফেরত দেওয়া শুরু হয় এবং নতুন আবেদন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।

এ বছর ফেব্রুয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর ভিসা চালু নিয়ে একাধিকবার আলোচনা হয়। অবশেষে ভারতীয় হাইকমিশনারের ঘোষণায় নতুন ভিসা আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

বিজ্ঞাপন