রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

দেশের বাজারে স্বর্ণের দামে ৫ হাজার ৪৮২ টাকার পতন

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, প্রতি ভরি ৫ হাজার ৪৮২ টাকা কমেছে।

দেশের বাজারে স্বর্ণের দামে ৫ হাজার ৪৮২ টাকার পতন

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন ঘটেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, প্রতি ভরি স্বর্ণে ৫ হাজার ৪৮২ টাকা কমেছে।

শনিবার এক বিজ্ঞপ্তিতে বাজুস উল্লেখ করেছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমানোর কারণে এই দাম কমানো হয়েছে। নতুন দাম শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম হবে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭৪ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

স্বর্ণের দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন