শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

জেট ফুয়েলের দাম আবারও বেড়ে ১৮৯ টাকা ০৩ পয়সা

নভেম্বর মাসে জেট ফুয়েলের দাম বেড়ে ১৮৯ টাকা ০৩ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি।

জেট ফুয়েলের দাম আবারও বেড়ে ১৮৯ টাকা ০৩ পয়সা

বাংলাদেশে জেট ফুয়েলের দাম আবারও বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবরের তুলনায় নভেম্বর মাসে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছে ৬ টাকা ৩২ পয়সা।

৫ নভেম্বর বৃহস্পতিবার নতুন দাম নির্ধারণ করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি। নতুন মূল্যে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম শুল্ক ও মূসকসহ ১৮৯ টাকা ০৩ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগের মাসে ছিল ১৮২ টাকা ৭১ পয়সা।

অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ১৮৮২ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ১৬৩৭ ডলার নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১ এর প্ল্যাটস রেট গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্টে মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য ৫ নভেম্বর দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন