বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

দেশে উড়োজাহাজের জ্বালানির দাম বেড়ে ১৮২ টাকা ৭১ পয়সা

দেশে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম বেড়ে ১৮২ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

দেশে উড়োজাহাজের জ্বালানির দাম বেড়ে ১৮২ টাকা ৭১ পয়সা

দেশে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম আবারো বৃদ্ধি পেয়েছে। এক মাসের ব্যবধানে ১৭ টাকা ৬ পয়সা বেড়ে প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৮২ টাকা ৭১ পয়সা।

নতুন দামের কার্যকরী সময় বুধবার রাত ১২টা থেকে শুরু হয়েছে। এ ছাড়া দেশি ও বিদেশি এয়ারলাইন্স পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক এক-আট ডলার। এই দামের মধ্যে কাস্টমস ডিউটি ও ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।

আগের দফায়, সেপ্টেম্বর মাসে বিইআরসি অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বাড়িয়ে ১৬৫ টাকা ৬৫ পয়সা নির্ধারণ করেছিল। একই সময়ে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম বৃদ্ধি করে ১ দশমিক শূন্য-সাত ডলার করা হয়।

বিজ্ঞাপন