মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

উড়োজাহাজের জ্বালানি তেলের দাম বেড়ে ১৫৯ টাকা ৫২ পয়সা

উড়োজাহাজের জ্বালানি তেলের দাম বেড়ে ১৫৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি।

উড়োজাহাজের জ্বালানি তেলের দাম বেড়ে ১৫৯ টাকা ৫২ পয়সা

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট এ-১ বা জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১৩০ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে। এই হিসাবে প্রতি লিটারে দাম বেড়েছে ২৮ টাকা ৫৩ পয়সা।

নতুন এই দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে। আন্তর্জাতিক ফ্লাইটের জন্যও জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে, যা শূন্য দশমিক ৮৫৫৬ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ০৩৫৮ ডলার নির্ধারণ করা হয়েছে।

পূর্বে জুলাই মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা করা হয়েছিল। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম শূন্য দশমিক ৯৮০৮ ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৮৫৫৬ ডলার নির্ধারণ করা হয়েছিল।

চলতি বছরের ২৪ মার্চ জেট ফুয়েলের দাম অভ্যন্তরীণ রুটে ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রায় ৭৯ শতাংশ বাড়ানো হয়েছিল। এরপর ৭ এপ্রিল আবারও দাম বাড়ানো হয়।

বিজ্ঞাপন