সরকার সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে কয়লা এবং নবায়নযোগ্য জ্বালানীর ওপর গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদ।
তিনি বলেন, সাধারণ মানুষকে কম দামে বিদ্যুৎ সেবা দিতে কাজ করছে সরকার। গতকাল শুক্রবার রাতে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী এসময় চট্টগ্রাম ও কক্সবাজারে সরকারের নানা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, ব্লু-ইকোনোমির ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
মন্ত্রী আরো বলেন, গ্যাস সংকট নিরসনেও সরকার বিভিন্ন পদক্ষেপ নিতে যাচ্ছে। কক্সবাজারকে আগামীতে একটি ইকোনোমিক জোন হিসেবে পরিচিত করার পরিকল্পনাও রয়েছে।
সালাহউদ্দীন আহমেদ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে ৫ থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথাও উল্লেখ করেন।