ফের বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রোববার (৪ অক্টোবর) নতুন দাম নির্ধারণ করে। নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বৃদ্ধি পেয়ে ১ হাজার ৮৩৭ টাকা হয়েছে।
এতোদিন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের সরকারি মূল্য ছিল ১ হাজার ৫৮৫ টাকা। তবে বাজারে খুচরা পর্যায়ে এই সিলিন্ডার প্রায় ২ হাজার টাকায় বিক্রি হচ্ছিল। এর আগে, সেপ্টেম্বর মাসে দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।
মূল্য বৃদ্ধির পাশাপাশি গাড়িতে ব্যবহৃত এলপি গ্যাসের দামও বেড়েছে। প্রতি লিটারের দাম ১১ টাকা বৃদ্ধি পেয়ে ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছে।