রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার উপর চাপ সৃষ্টি করছে

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ার উদ্বেগ প্রকাশ করেছেন।

মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার উপর চাপ সৃষ্টি করছে

বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে, যেখানে মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার উপর চাপ সৃষ্টি করছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী শনিবার (৩ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে 'ইকোথন-২০২৬' গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি জানান, দেশের জিডিপি'র অনুপাতে কর আদায় প্রয়োজনের তুলনায় অনেক কম রয়েছে। সরকার বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাব বাংলাদেশে পড়ছে এবং বর্তমানে অনিশ্চয়তাই স্বাভাবিক অবস্থা হয়ে দাঁড়িয়েছে। ভূরাজনৈতিক সংঘাত, জ্বালানি ও পরিবহন খরচের অস্থিরতা দেশের অর্থনীতিকে প্রভাবিত করছে।

তিনি আরও বলেন, বাণিজ্যে সংরক্ষণবাদ ও শূল্ক-বাধা বৃদ্ধি পাচ্ছে, যা বাংলাদেশের আমদানি নির্ভর ও রফতানিমূখী অর্থনীতির জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে প্রতিটি ধাক্কা সরাসরি দেশের অর্থনীতিতে প্রভাব ফেলছে।

বিজ্ঞাপন