মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

দেশে স্বর্ণের দাম কমল টানা তৃতীয় দফায়

বাংলাদেশে টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম কমলো। নতুন দাম কার্যকর হয়েছে আজ সকাল ১০টায়।

দেশে স্বর্ণের দাম কমল টানা তৃতীয় দফায়

বাংলাদেশে স্বর্ণের দাম টানা তৃতীয় দফায় কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকায় বিক্রি হবে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৫৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি দাম ২ হাজার ৬৮৩ টাকায় বিক্রি হবে।

বিজ্ঞাপন