দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবি সোনার চাহিদা কমে যাওয়ার কারণে দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার মূল্য ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ২১ ক্যারেট সোনার দাম ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮২ হাজার ৩০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির সোনার ভরির দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা।