শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

মহেশখালীতে এফএসআরইউ স্থাপনে চীনা কোম্পানির দর প্রস্তাব অনুমোদন

মহেশখালীর কুতুবজোমে এফএসআরইউ স্থাপনে চীনা কোম্পানির দর প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

মহেশখালীতে এফএসআরইউ স্থাপনে চীনা কোম্পানির দর প্রস্তাব অনুমোদন

কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) স্থাপনের জন্য চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (সিএনইই) দর প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৩তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় জানানো হয়, ১৫ বছর মেয়াদে প্রকল্পটির আনুমানিক ব্যয় হবে ১২ হাজার ৩২৪ কোটি টাকা।

২০ বছর মেয়াদে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ১৬১ কোটি টাকা। এই প্রস্তাবিত স্থাপনা চালু হলে ভাসমান ইউনিটের মাধ্যমে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি ও পুনঃগ্যাসীকরণের কার্যক্রম পরিচালনা সম্ভব হবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তির আওতায় সিএনইইর দাখিল করা দর প্রস্তাব অনুমোদনের জন্য সভায় উপস্থাপন করে।

বিজ্ঞাপন