মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বহুমুখী পাটপণ্যের উন্নয়নে কৌশলগত পরিকল্পনার নির্দেশনা

বাণিজ্যমন্ত্রী পাটপণ্যের উন্নয়নে দ্রুত কৌশলগত পরিকল্পনার নির্দেশ দিয়েছেন।

বহুমুখী পাটপণ্যের উন্নয়নে কৌশলগত পরিকল্পনার নির্দেশনা

বহুমুখী পাটপণ্যের উৎপাদন ও রপ্তানি বাড়াতে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন এবং তা দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ জুট ডাইভারসিফাইড প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (BJDPMEA) সভাপতি মো. রাশেদুল করীম মুন্নার নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলমও বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বহুমুখী পাটপণ্যের উৎপাদন, উন্নয়ন ও রপ্তানি সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা এই খাতের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন