বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

একনেকে তিনটি মেট্রোরেল প্রকল্পের অনুমোদন

একনেক রাজধানীর তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে, মোট ব্যয় ২ লাখ ৪৯ হাজার ৭৪৬ কোটি টাকা।

একনেকে তিনটি মেট্রোরেল প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) রাজধানীর তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার অনুষ্ঠিত একনেকের সভায় এই প্রকল্পগুলো অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান।

অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হলো—এমআরটি লাইন-১ (বিমানবন্দর-কমলাপুর), এমআরটি লাইন-৫ নর্দান রুট (হেমায়েতপুর-ভাটারা) এবং এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট (গাবতলী-দাশেরকান্দি)। তিনটি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২ লাখ ৪৯ হাজার ৭৪৬ কোটি টাকা।

এমআরটি লাইন-১ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা। এই রুটটি বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত রাজধানীর গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম যোগাযোগব্যবস্থার অংশ হিসেবে বাস্তবায়িত হবে।

এমআরটি লাইন-৫ নর্দান রুটের জন্য ব্যয় ধরা হয়েছে ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা। প্রকল্পটির বাস্তবায়নকাল ও ব্যয় সংশোধন করে নতুন প্রস্তাব একনেকে অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া, গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা। এর মধ্যে ১৩ দশমিক ১০ কিলোমিটার পাতালপথ এবং বাকি অংশ উড়ালপথে নির্মাণের পরিকল্পনা রয়েছে।

নতুন প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার অর্থায়ন থাকবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলের মধ্যে দ্রুত ও নির্ভরযোগ্য গণপরিবহন যোগাযোগ আরও বিস্তৃত হবে।

বিজ্ঞাপন