পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) সরকারের কাছে ৮ দফা দাবি তুলে ধরেছে, যা পার্বত্য অঞ্চলের শান্তি ও উন্নয়ন সুনিশ্চিত করতে সহায়তা করবে।
১৬ সেপ্টেম্বর বুধবার প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভা ও সংবাদ সম্মেলনে সংগঠনটির বক্তারা এ দাবি জানান। বক্তারা প্রধানমন্ত্রীর কাছে জাতীয় কমিটি, নির্বাহী কমিটি ও পরামর্শক কমিটি গঠনের জন্য ধন্যবাদ জানান এবং বলেন, এটি পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বক্তারা মন্তব্য করেন, “স্বাধীনতার ৫৫ বছরে কোনো সরকার পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় এমন উদ্যোগ নেয়নি।” তারা সরকারের কাছে ব্রিটিশ আমলের ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিল, সমতলের ন্যায় ভূমি ব্যবস্থাপনা চালু এবং প্রত্যাহার করা সেনাক্যাম্প পুনঃস্থাপনের দাবি জানান।
এছাড়া বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও পর্যটন শিল্প বিকশিত করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানান।