বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

১৩২ বছর পর লাইব্রেরিতে ফিরলো ধার নেওয়া ম্যাগাজিন

১৩২ বছর পরে নিউ হ্যাম্পশায়ারের লাইব্রেরিতে ফিরলো ধার নেওয়া ম্যাগাজিন।

১৩২ বছর পর লাইব্রেরিতে ফিরলো ধার নেওয়া ম্যাগাজিন

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের কনকর্ড পাবলিক লাইব্রেরি থেকে ১৩২ বছর আগে ধার নেওয়া একটি ম্যাগাজিন অবশেষে ফিরে এসেছে। উনিশ শতকের এই পুরোনো সাময়িকীটি সম্প্রতি এক ব্যক্তি জমা দিয়েছেন।

লাইব্রেরি কর্তৃপক্ষ জানায়, ১৮৯৪ সালের সেপ্টেম্বর সংখ্যার ‘দ্য সেঞ্চুরি ইলাস্ট্রেটেড মান্থলি ম্যাগাজিন’ গত সপ্তাহে ফেরত দেওয়া হয়েছে। ম্যাগাজিনটি ফেরত দিতে দেরি হয়েছে ৪৮ হাজার ২২০ দিন।

নিয়ম অনুযায়ী জরিমানা করা হলে এর পরিমাণ দাঁড়াত প্রায় ১২ হাজার ৫৫ ডলার (প্রায় ৮ হাজার ৯৫০ পাউন্ড)। তবে লাইব্রেরি কর্তৃপক্ষ জরিমানা মওকুফের ঘোষণা দেওয়ার পর এটি ফেরত আসে।

ফেরত দেওয়া ব্যক্তি জানান, ম্যাগাজিনটি কয়েক দশক ধরে তার বাড়িতে পড়ে ছিল, কিন্তু কীভাবে এটি তার কাছে এল, সে বিষয়ে তার কোনো ধারণা ছিল না।

কনকর্ড পাবলিক লাইব্রেরি ফেসবুকে এক পোস্টে লিখেছে, 'জরিমানা মওকুফের ঘোষণা দেওয়ার পর থেকে আমরা অনেক আনন্দিত মুখ দেখেছি।' লাইব্রেরি কর্তৃপক্ষ চলতি বছরের সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য পুরোনো জরিমানা মওকুফের ঘোষণা দিয়েছে।

ফেরত আসা ম্যাগাজিনটি সাধারণ পাঠকের জন্য দেওয়া হবে না, বরং স্থানীয় ইতিহাস সংরক্ষণের জন্য লাইব্রেরির ‘কনকর্ড রুম’-এ রাখা হতে পারে।

বিজ্ঞাপন