জ্বালানি সংকট অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্দী আমিন। বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মাহ্দী আমিন বলেন, ‘গ্যাসের প্রবাহ বেড়েছে, এর ইতিবাচক ধারা অব্যাহত থাকবে। জ্বালানি সংকট অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।’
তিনি আরও জানান, শিল্প খাতের উন্নয়নের জন্য সরকার একটি মাষ্টারপ্ল্যান করছে। জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তাদের জন্য ই-লোন সেবা চালু করতে যাচ্ছে সরকার। বাংলাদেশ ব্যাংক প্রতি বছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেবে।
নিরাপদ, মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহযোগিতার জন্য জনগণের প্রতি আহ্বান জানান মাহ্দী আমিন।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য স্থিতিশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং দেশের মূল্যস্ফীতিও সন্তোষজনক পর্যায়ে নেমেছে।