বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

নতুন ভ্যাট কমিশনারেট গঠন করল এনবিআর

নতুন ভ্যাট কমিশনারেট গঠন করে এনবিআর ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে চায়।

নতুন ভ্যাট কমিশনারেট গঠন করল এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নতুন ভ্যাট কমিশনারেট গঠন করেছে, যা ভ্যাট কমিশনারেটগুলোর অধিক্ষেত্র পুনর্নির্ধারণের অংশ। এই উদ্যোগের মাধ্যমে কর জাল সম্প্রসারণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং করদাতাদের সেবার মান উন্নয়নের লক্ষ্যে একটি ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। এনবিআর সূত্র জানিয়েছে, প্রশাসনিক এই পুনর্গঠনের ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) নতুন কমিশনারেটের আওতায় স্থানান্তর করা হয়েছে।

নতুন কমিশনারেটের অধীনে বিআইএন নম্বরের শেষ চারটি সংখ্যা পরিবর্তিত হবে, তবে প্রতিষ্ঠানের অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে। আগামী ৩০ নভেম্বরের পর পুরোনো বিআইএন কাস্টম্‌সের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। এর ফলে ১ ডিসেম্বর থেকে আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট কাস্টম্‌সের সব কার্যক্রম নতুন বিআইএন ব্যবহার করেই সম্পাদন করতে হবে।

এনবিআর বলছে, পরোক্ষ কর ব্যবস্থাকে আরও গতিশীল, কার্যকর এবং আধুনিক করার উদ্দেশ্যে প্রশাসনিক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

বিজ্ঞাপন