২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিদায়ী অর্থবছরে সংস্থাটি ৪ লাখ ১৫ হাজার ৪৭৩ কোটি টাকার রাজস্ব আদায় করেছে। সংশোধিত বাজেটে এ লক্ষ্যমাত্রা ছিল ৫ লাখ ৩ হাজার কোটি টাকা, ফলে রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮৭ হাজার ৫২৭ কোটি টাকা।
গত মঙ্গলবার এনবিআর রাজস্ব আদায়ের হালনাগাদ তথ্য প্রকাশ করে। সংস্থাটির তথ্যানুযায়ী, লক্ষ্যমাত্রা পূরণ না হলেও রাজস্ব আদায়ে আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক শূন্য ৩ শতাংশ।
বিদায়ী অর্থবছরে সর্বোচ্চ রাজস্ব প্রবৃদ্ধি এসেছে আয়কর খাত থেকে, যেখানে মোট আদায় হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৬২০ কোটি টাকা। এছাড়া আমদানি ও রপ্তানি শুল্ক থেকে আদায় হয়েছে ১ লাখ ১২ হাজার ১১১৯ কোটি টাকা।
রাজস্ব আহরণের সবচেয়ে বড় উৎস মূল্যসংযোজন কর বা ভ্যাট খাত থেকে এসেছে ১ লাখ ৫৭ হাজার ৭৩৪ কোটি টাকা। এনবিআর-এর এই তথ্য দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ একটি সূচক হিসেবে বিবেচিত হচ্ছে।