বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটিতে চারজন নতুন সদস্য যুক্ত হয়েছে। শনিবার দলের সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ও মো. ইসমাইল জবিউল্লাহকে স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
দলটি আশা প্রকাশ করেছে যে, নতুন অন্তর্ভুক্ত নেতারা তাঁদের মেধা ও বিচক্ষণতা দিয়ে নীতি নির্ধারণী ফোরামে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন।