রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ড. আসিফ নজরুল: বঙ্গবন্ধুর ‘দ্বিতীয় মৃত্যু’ শেখ হাসিনার আমলে

ড. আসিফ নজরুল মন্তব্য করেন, বঙ্গবন্ধুর ‘দ্বিতীয় মৃত্যু’ ঘটে শেখ হাসিনার আমলে।

ড. আসিফ নজরুল: বঙ্গবন্ধুর ‘দ্বিতীয় মৃত্যু’ শেখ হাসিনার আমলে

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘দ্বিতীয় মৃত্যু’ ঘটে শেখ হাসিনার আমলে। তিনি শনিবার বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজের ফেসবুক প্রোফাইলে এই মন্তব্য করেন।

পোস্টের শুরুতে ড. আসিফ নজরুল উল্লেখ করেন, ‘বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর বহু কারণ আছে। আমি আগেও বলতাম, এখনো বিশ্বাস করি, উনার জন্ম না হলে অন্তত ১৯৭১ সালে আমাদের দেশ স্বাধীন হতো না।’ তিনি বঙ্গবন্ধুর স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে অবদানের কথা উল্লেখ করেন এবং বলেন, ‘তিনি আমাদের স্বাধীনতার স্থপতি।’

তিনি আরও বলেন, ‘১৯৭১-পরবর্তী বাংলাদেশ পরিচালনা করাও নানা কারণে অত্যন্ত দুরূহ ছিল। কিন্তু এর কোনোটিই ১৯৭২ সাল থেকে তাঁর ক্রমে ক্রমে আরও অত্যাচারী ও স্বৈরাচারী শাসকে পরিণত হওয়াকে জাস্টিফাই করে না।’

আসিফ নজরুল বলেন, ‘শেখ হাসিনার শাসনকাল আইডেনটিটি-বেসড ফ্যাসিজমের একটি নিকৃষ্ট উদাহরণ। নিজের নিষ্ঠুর শাসনকে চাপিয়ে দেওয়ার জন্য তিনি তাঁর বাবাকে যথেচ্ছভাবে ব্যবহার করেছেন।’

তিনি বঙ্গবন্ধুর প্রথম মৃত্যুর বার্ষিকী উপলক্ষে বলেন, ‘আজ বঙ্গবন্ধুর প্রথম মৃত্যুর বার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে এক নির্মম হত্যাকাণ্ডে প্রায় গোটা পরিবারসহ প্রাণ হারান তিনি। বঙ্গবন্ধুর জন্য ভালোবাসা। দোয়া।’

বিজ্ঞাপন