প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলার কারিগর। তিনি দলের নেতাকর্মীদের খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় ব্যক্ত করার আহ্বান জানান।
দলের স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অনুষ্ঠানে বলেন, "দল ক্ষমতায় এসেছে বলে আপসহীন নেত্রীর নীতি ও আদর্শ ভুলে যাওয়া যাবে না।" তিনি এক-এগারো এবং আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে খালেদা জিয়ার রাজনৈতিক দৃঢ়তার কথা স্মরণ করেন।
দলের শীর্ষ নেতারা খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশ গঠনে ভূমিকা রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।