রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

আজ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন, সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

প্রয়াত প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। এই উপলক্ষে সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

১৯৪৬ সালের ১৫ অগাস্ট অবিভক্ত ভারতের জলপাইগুড়িতে খালেদা জিয়ার জন্ম হয়। পারিবারিক নাম খালেদা খানম, ডাক নাম পুতুল। তার বাবা ইস্কান্দার মজুমদারের বাড়ি ফেনীতে হলেও তিনি জলপাইগুড়িতে বসবাস করেন।

ভারত ভাগের পর ১৯৪৭ সালে খালেদা জিয়ার পরিবার বাংলাদেশের দিনাজপুর শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করে। ১৯৮৩ সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সাতদলীয় জোট গঠন করে এরশাদবিরোধী আন্দোলন শুরু করে।

গত ৩০ ডিসেম্বর নানা শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির চেয়ারপারসন ছিলেন।

বিজ্ঞাপন