রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির রাজনৈতিক শক্তি গঠন

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিএনপির দোয়া মাহফিলে তার অবদানের কথা উল্লেখ করা হয়।

বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির রাজনৈতিক শক্তি গঠন

বিএনপিকে রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তোলার পেছনে মূল কারিগর ছিলেন বেগম খালেদা জিয়া। এ মন্তব্য করেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে।

আজ শনিবার সকালে রাজধানীর নয়াপল্টন কার্যালয়ের সামনে এই দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্যসহ বেশকিছু মন্ত্রী ও সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী অনুষ্ঠানে বলেন, “ক্ষমতাকে সুসময় চিন্তা না করে দেশের জন্য নেতা-কর্মীদের কাজ করতে হবে।”

দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, “গৃহবধূ থেকে রাজপথে লড়াই করে বেগম খালেদা জিয়া এদেশের মানুষের হৃদয় জয় করেছেন।”

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম জিয়ার আদর্শকে ধারণ করে সবাইকে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন