সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা, পুলিশ মোতায়েন

কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা, আহত ১০। পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা, পুলিশ মোতায়েন

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। শনিবার বিকাল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ৬ রাস্তার মোড়ে এই হামলা হয়। হামলায় এমপির গাড়ির কাঁচ ভেঙে যায় এবং তার চাচার পা কেটে যায়। আমির হামজা নিজেও মাথায় আঘাতপ্রাপ্ত হন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গণআধিকার পরিষদকে নিয়ে মুফতি আমির হামজার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছিল গণধিকার পরিষদ। এ সময় হামলার ঘটনা ঘটে এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে জামায়াতে ইসলামীর ৭ জন ও গণঅধিকার পরিষদের ৩ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য আড়াইশো শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ বলেন, ‘আমির হামজা আমাদের দলের প্রতি তাচ্ছিল্য করে কথা বলেছেন। এ ঘটনার প্রতিবাদে আমাদের শান্তিপূর্ণ সমাবেশ ছিল।’

এ বিষয়ে এমপি আমির হামজা জানান, তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রামে ছিলেন এবং হামলার সময় সদর থানার ওসিকে কল দেন। তিনি বলেন, ‘আমার গাড়িতে লাঠি ও হকিস্টিক দিয়ে হামলা করা হয়।’

অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, হামলার পর বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এমপির বাসভবনসহ আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন