রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

দেশজুড়ে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালন

খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দেশে নানা কর্মসূচি পালন করেছে বিএনপি।

দেশজুড়ে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দোয়া, মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।

১৫ আগস্ট শনিবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে দোয়া, মোনাজাত ও অসহায়-দরিদ্রদের অনুদান প্রদান অনুষ্ঠানে অংশ নেন।

সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে জলাশয় পরিষ্কারের কর্মসূচি পালন করেন।

নেতাকর্মীরা জানান, খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে তারা এই জনসেবামূলক কাজ করছেন। এর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিষ্কার-পরিচ্ছন্নতার নির্দেশনাও পালন করছেন।

রাজধানীর পাশাপাশি সারাদেশেও একযোগে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপির নেতাকর্মীরা। মুন্সীগঞ্জ সদর উপজেলায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন স্থানীয় বিএনপি নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

খুলনায় দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলে অংশ নেন দলীয় নেতাকর্মীরা। গোপালগঞ্জের কোটালীপাড়া শিল্পকলা একাডেমি চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। চট্টগ্রাম মহানগর বিএনপি দলীয় কার্যালয় সংলগ্ন মসজিদে দোয়া মাহফিল আয়োজন করে।

বিজ্ঞাপন