মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
রাজনীতি

ওবায়দুল কাদেরের ফোনালাপে শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ

ওবায়দুল কাদেরের ফোনালাপে শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশের অভিযোগ উঠেছে।

ওবায়দুল কাদেরের ফোনালাপে শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তিতর্কের দ্বিতীয় দিনে আদালতে একটি কল রেকর্ড দাখিল করেছে প্রসিকিউশন।

রাষ্ট্রপক্ষ দাবি করেছে, কল রেকর্ডটি তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের মধ্যে কথোপকথনের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে প্রমাণ হিসেবে উপস্থাপিত অডিও রেকর্ডে শোনা যায়, সাদ্দাম হোসেন আন্দোলনকারী শিক্ষার্থীদের কর্মসূচি ও জমায়েতের বিষয়ে অবহিত করছেন।

কল রেকর্ডে শোনা যায়, সাদ্দাম হোসেনকে ওবায়দুল কাদের বলেন, 'তোমরা কিছু করো না কেন? মারো না কেন ওদের?' সাদ্দাম হোসেন জানান, তাদের 'নিষেধ করা হয়েছে'। এরপর কাদের বলেন, 'তোমরা বললা আজকে থেকে হালকা হয়ে যাবে সব। কই হালকা হইল?'

সাদ্দাম হোসেন তখন জানায়, 'রাজনৈতিকভাবে মোকাবেলা করার নির্দেশ' পেলে তারা সেটি করতে পারবেন। তবে সেদিন আন্দোলনকারীদের মুখোমুখি হতে তাদের পুলিশ ও 'বিপ্লব দা'র পক্ষ থেকে বারবার নিষেধ করা হয়েছে।

প্রসিকিউশন জানায়, ফোনালাপটি ২০২৪ সালের ১১ জুলাই হয়, যেখানে ওবায়দুল কাদের সরাসরি ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশনা দেন।

বিজ্ঞাপন