শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বাংলাদেশে স্বৈরাচারের স্থান হবে না: দুলু

দুলু বলেন, বাংলাদেশের মাটিতে আর কোনদিন স্বৈরাচারের স্থান হবে না।

বাংলাদেশে স্বৈরাচারের স্থান হবে না: দুলু

নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের মাটিতে আর কোনদিন স্বৈরাচারের স্থান হবে না।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে সেই ধ্বংসকারীর হাত থেকে দেশটাকে রক্ষা করেছে।

৬ আগস্ট নাটোরের হয়বতপুর এলাকায় বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের একাডেমিক ভবন ও রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দুলু এই মন্তব্য করেন।

দুলু আরও বলেন, নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় নিয়ে সেখান থেকে ষড়যন্ত্র করছে।

তিনি ভারত সরকারকে উদ্দেশ্য করে বলেন, "ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র। এই বন্ধুত্ব অটুট রাখার জন্য শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত পাঠানোর আহবান জানাচ্ছি।"

অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন