শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শেখ হাসিনার বক্তব্যে ভারতের সমর্থন নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়

শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শেখ হাসিনার বক্তব্যে ভারতের সমর্থন নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়

দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বিএনপি সরকার নিয়ে মন্তব্য করেন। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, তার বক্তব্যের সঙ্গে ভারতের সরকারের কোনো সম্পর্ক নেই।

শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হাসিনার বক্তব্য সম্পূর্ণরূপে একটি বেসরকারি উদ্যোগের অংশ ছিল।

রণধীর জয়সওয়াল বলেন, ওই অনুষ্ঠানে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না এবং ফোরামে দেওয়া বক্তব্যগুলোর প্রতি ভারতের কোনো সমর্থন নেই।

তিনি আরও জানান, বিশেষ করে বাংলাদেশের সাংবিধানিক সরকারের বিষয়ে প্রকাশিত মতামতকে ভারত সরকার সমর্থন করে না।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারত সরকার বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞাপন