শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিএনপির প্রতি নমনীয়তার সুযোগ নেই: ফারজানা শারমিন পুতুল

বিএনপির ওপর আওয়ামী লীগের নির্যাতনের প্রেক্ষিতে নমনীয়তার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ফারজানা শারমিন পুতুল।

বিএনপির প্রতি নমনীয়তার সুযোগ নেই: ফারজানা শারমিন পুতুল

মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, 'আওয়ামী লীগ বিএনপির ওপর যে পরিমাণ নির্যাতন অত্যাচার চালিয়েছে, তার প্রেক্ষিতে আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই।'

শুক্রবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলা বিএনপির এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও জানান, 'গেল পরশুদিন পতিত ফ্যাসিস্ট সরকার ভারতে বসে প্রেস কনফারেন্সের চেষ্টা করেছেন। এর প্রেক্ষিতে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যে ধরনের প্রতিবাদ জানিয়েছে, সে ধরনের প্রতিবাদ এর আগে কোনো সরকার জানাতে পারেনি।'

তিনি বলেন, 'দেশের বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনায় যে সতর্কতা জারি করা হচ্ছে, তার পেছনে অন্য কোনো কারণ নেই। এটি কেবলমাত্র রুটিন ওয়ার্ক।'

মিরপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, মহিলা সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক বিএনপি নেতা সোহরাব উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীসহ স্থানীয় বিএনপির নেতারা বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন