শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

নওফেলের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ, তদন্ত চলছে

চট্টগ্রামের সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে, তদন্ত চলছে।

নওফেলের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ, তদন্ত চলছে

চট্টগ্রামের মেয়র গলির চশমা হিলে অবস্থিত সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে ৬-৭ জনের একদল দুর্বৃত্ত বাসভবনে পেট্রলবোমা ছুড়ে মারে।

এতে আগুনের সূত্রপাত হলে আশপাশের মানুষেরা ছুটে আসেন। দুর্বৃত্তরা এ সময় পালিয়ে যায়। বাসভবনটি প্রয়াত সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর পারিবারিক বাড়ি।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম জানান, মধ্যরাতে এই ঘটনা ঘটে। অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করেছে।

তিনি বলেন, "ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং কারা জড়িত তা শনাক্তের চেষ্টা চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

এদিকে, আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

ঘটনার পর নওফেলের ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহিন সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার নিন্দা জানান। তিনি বলেন, ‘এটি শুধু একটি বাড়িতে হামলা নয়, একটি পরিবারের নিরাপত্তা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাধা।’

বিজ্ঞাপন