রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জামায়াত আমিরের অভিযোগ, সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ব্যর্থ

জামায়াত আমির ডা. শফিকুর রহমান সরকারের বিরুদ্ধে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অভিযোগ তুলেছেন।

জামায়াত আমিরের অভিযোগ, সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ব্যর্থ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে চলমান রাজনৈতিক হত্যাকাণ্ড, সহিংসতা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবন চরম অতিষ্ঠ হয়ে উঠেছে। তিনি অভিযোগ করেছেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে বাগেরহাটে স্থানীয় সংবাদকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডা. রহমান বলেন, দেশের বিদ্যুৎ পরিস্থিতি অত্যন্ত খারাপ, সাধারণ মানুষ চাহিদানুযায়ী পর্যাপ্ত বিদ্যুৎ পাচ্ছে না। মাসের শেষে ভূতুড়ে বিলের কারণে তাদের নাভিশ্বাস উঠছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের সফলতা বা ব্যর্থতা সম্পর্কে চূড়ান্ত রায় দেশের সাধারণ জনগণই দেবে। গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে গণমাধ্যম অতীতেও কখনো স্বাধীন ছিল না এবং এখনো পূর্ণ স্বাধীনতা ভোগ করছে না। সংবাদ মাধ্যমগুলোকে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য অবাধ সুযোগ দেওয়া উচিত।

বিজ্ঞাপন