নাটোরে জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করেছে এক যুবক। শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং হুইপ দুলু স্থানীয় দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় বক্তব্য শেষে স্টেজ থেকে নামার সময় এই হামলার চেষ্টা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনছুর রহমান জানান, আটককৃত যুবকটির নাম তানিম হোসেন, যিনি নাটোর শহরের কানাইখালী মহল্লার শামসুল আলমের ছেলে।
পুলিশ জানিয়েছে, তানিম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।