সাভারের তারাপুর মাঠে এনসিপির পদযাত্রার সমাবেশস্থলে সোমবার রাত সাড়ে ৯টায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, এনসিপির শীর্ষ নেতাকর্মীরা পূর্ব ঘোষণা অনুযায়ী সমাবেশস্থলে যোগ দেন। এসময় ঢাকা জেলা উত্তর এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দেওয়ার সময় হঠাৎ করে ককটেলের বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের ফলে মঞ্চে উপস্থিত নেতাদের মধ্যে কেউ আহত না হলেও, সমাবেশস্থলে থাকা ৫ জন আহত হন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
এই ঘটনার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সমাবেশস্থলে বক্তব্য দিয়ে পদযাত্রা শেষ করেন। তিনি এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।